
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ৪০ জন কৃষক নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল সোমবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
বোর্নো রাজ্যের গভর্নর বাবাগানা উমারা জুলুম এবং রাজ্য তথ্য কমিশনার উসমান টার জানান, বোকো হারাম গোষ্ঠী এবং পশ্চিম আফ্রিকা প্রদেশে আইএসআইএলের (আইএসআইএস) সহযোগী সংগঠনের (আইএসডব্লিউএপি) যোদ্ধারা এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
টার আরও বলেন, রোববার (১২ জানুয়ারি) গভীর রাতে চাদ লেকের তীরে অবস্থিত দুম্বায় বেশ কয়েকজন কৃষককে ধরে নিয়ে গুলি করে হত্যা করে গোষ্ঠীটি।
টার বলেন, ‘প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রায় ৪০ জন কৃষক নিহত হয়েছেন এবং আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে যাওয়া অনেককে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য খুঁজে বের করা হচ্ছে।’
টার আরও বলেন, রাজ্য সরকার এই অঞ্চলে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে যুদ্ধরত সৈন্যদের দুম্বা এবং এর আশপাশে বিস্তৃত চাদ লেক এলাকায় কার্যক্রম পরিচালনা করা বিদ্রোহীদের চিহ্নিত এবং নির্মূল করতে নির্দেশ দিয়েছে।
কমিশনার বলেন, কৃষিকাজ ও মাছ ধরার জন্য নির্ধারিত নিরাপদ সীমা ‘পেরিয়ে গেছে’ কৃষকেরা, যা আইএসডব্লিউএপি ও বোকো হারামের যোদ্ধাদের অভয়ারণ্য এবং ল্যান্ডমাইন দ্বারা পরিপূর্ণ।
ভিন্নবার্তা ডটকম/এন
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...