
জাতীয় পরিচয় পত্রের ক্ষেত্রে চেহারার সাথে ছবি মিলিয়ে পরিচয় যাচাই না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন করেছে নওগাঁ জেলা পর্দানশীল নারী সমাজ নামে একটি সংগঠন। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে পর্দাশীল নারীদের প্রতিনিধিরা বলেন, গত ১৬ বছর যাবত অসংখ্য পর্দাশীল নারীর জাতীয় পরিচয় পত্র আটকে রাখা হয়েছে। শিক্ষা ক্ষেত্র করা হয়েছে বঞ্চিত । পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে পর্দাশীল নারীদের চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের জোর দাবি জানান।
পর্দাশীল নারীদের প্রতিনিধি মানববন্ধনে ৩ টি দাবি তুলে ধরেন, বিগত ১৬ বছর যেসব নির্বাচন কর্মকর্তা পর্দাশীল নারীদের জাতীয় পরিচয়পত্র আটকে রেখেছে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে, পর্দাশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুন্ন রেখে জাতীয় পরিচয় পত্র প্রদান করতে হবে এবং পর্দাশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখার দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা নির্বাচন অফিসার ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির...
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই কারবারী গ্রেপ্তার
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই...
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের সচেতনতা কার্যক্রম
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের...
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন জব্দ
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন...
আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে:...
আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত...
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯...
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী...