
কয়রা থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ৩৪ কেজি হরিণের মাংস সহ একটি মোটরসাইকেল ও ইকবাল মোড়ল (২৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটক ইকবাল মোড়ল পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত আমিন উদ্দীন মোড়লের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত হরিণের মাংস মোটরসাইকেল যোগে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এস আই প্রণয় মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে কালনা মাদ্রাসার পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে তাকে ইকবালকে আটক করে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হক বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাশাপাশি উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। আটক ইকবাল মোড়লকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...