
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নয়ানগাতী গ্রামের মো. বকুল প্রামাণিককে (৪০) কুপিয়ে আহত করার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করে আজ শুক্রবার আদালতে চালান দিয়েছে মডেল থানা পুলিশ।
এদের মধ্যে পিতা – পুত্র সম্পর্কের আছে তিন জন। এরা হলো – নয়ানগাতী গ্রামের আশরাফ আলী (৫২) ও তার দুই ছেলে রনি ওরফে রনু (৩৫) , মিলন (৩০) । একই গ্রামের ফজলুল করিমের ছেলে সোহেল রানা (২৫) , আফসার আলীর ছেলে মাসুদ রানা (৩২) , আলতাফ হোসেন আলতুর ছেলে শাহীন (৩৮)।
মামলার বাদী মো. আঃ কাদের প্রামাণিকের আরজি থেকে জানা যায় গত ৩১ ডিসেম্বর রাত এগারোটার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মের দক্ষিণ পাশে আশরাফ আলীর চা এর দোকানের পাশে প্রাকৃতিক কাজ করা নিয়ে বকুলের সাথে ঝগড়া বিবাদ হয়।
পহেলা জানুয়ারী রাত তিনটার দিকে বকুল প্রামাণিক প্রাকৃতিক কাজ সারতে নিজ বাড়ীতে বসত ঘর থেকে বের হয়ে বাড়ীর রাস্তায় আসলে আগে থেকে সেখানে ওতপেতে থাকারা কোপায়। এ সময় বকুলের চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালায়।
তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ও পরে সেখান থেকে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসা চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার এস আই মামুন জানান মোট ছয় জনকে গ্রেফতার করে আজ শুক্রবার আদালতে চালান দেওয়া হয়েছে।
এদের মধ্যে পিতা – পুত্র সম্পর্কের তিন জন হলো পিতা আশরাফ আলী ও পুত্র রনি ওরফে রুনু , মিলন ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...