
মো: তাসলিম উদ্দিন, সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান। তিনি জানান, এসব অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভায় তিনি এ কথা বলেন। সভায় ওসি রফিকুল হাসান বলেন, চুরি, ডাকাতি, মাদক, জুয়া ও অবৈধ মাটি কাটার মতো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি ট্রাক্টরের শব্দ দূষণ রোধ ও মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা না হয় সে বিষয়েও পুলিশের কঠোর নজরদারি থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন সভায় সভাপতিত্ব করেন।
তিনি বলেন, সরাইলে দাঙ্গা অনেক কমে এসেছে এবং দাঙ্গা নির্মূল করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সিরাজুম মনীরা কায়ছান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো.নিজাম উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন,উপজেলা জামায়েত ইসলামের আমির এড. মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুব রহমান, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নওশাদ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ, উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মাহবুবুল হক , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, সাংবাদিক ফাইজুল সহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরাএছাড়া উপজেলা ছাত্র প্রতিনিধি মো. ইফরান খান বলেন, সমন্বয়ক নামধারী কেউ যদি অফিস পাড়ায় অযৌক্তিক আবদার করে বা পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করে, তাহলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন বলেন, অপরাধ দমনে স্থানীয়দের সম্পৃক্ততা বাড়াতে হবে।
তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরাইলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।
অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সভায় অংশগ্রহণকারীরা মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...