
সম্রাট হোসাইনঃ রানিং স্টাফদের আন্দোলনে মধ্যরাত থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ আন্দোলনের প্রভাব পড়েছে বেনাপোলেও। মঙ্গলবার(২৮ জানুয়ারী) বেনাপোল রেলওয়ে স্টেশনে খবর নিয়ে জানা গেছে,সকাল থেকে চলমান সকল প্রকার রেল চলাচল বন্ধ রয়েছে। যাত্রী শূণ্য হয়ে পড়েছে বেনাপোল রেলওয়ে স্টেশন।
স্থানীয় রেল সূত্র থেকে জানা গেছে- বেতন ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে কর্মবিরতিতে রয়েছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা (লোকো মাস্টার, গার্ড, টিটিই)। এ কর্মসূচির কারণে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ ছাড়াও মাইলেজ বিলের দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতিতে রেলওয়ের রানিং স্টাফরা। আন্দোলনের কারনে যাত্রীরা পড়েছেন বিপাকে। ভারত থেকে ফেরত আসা ঢাকাগামী পাসপোর্টযাত্রী এবং এলাকার যাত্রী সকল ধর্মঘটের কারন আগাম না জানতে পেরে তারা রেলস্টেশনে এসে ফরে যাচ্ছেন।

বেনাপোল রেলওয়ে স্টেশনে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রেল কর্মীরা জানান, চলতি ট্রেনের কর্মীদের জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত ৭৫ শতাংশ বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা। কারণ চলতি ট্রেনের কর্মীদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী ৮ ঘণ্টার কয়েকগুন বেশি ডিউটি করতে হয়।
আরও জানা যায়, রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই। এসব বিবেচনায় দীর্ঘদিন থেকে পেয়ে আসা এই সুবিধা ২০২১ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী