
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ এর উদ্যোগে দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের মুক্তিরমোড় শহীদ মিনার প্রাঙ্গনে ২৫০জন দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এসময় জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, শীতের তীব্রতা বাড়ছে। এই পরিস্থিতিতে অসহায় মানুষের পক্ষে জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধ্যমতো এসব অসহায়, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কারণ, বিএনপি গণমানুষের দল, জনগণের জন্যই বিএনপির রাজনীতি।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক রাশিকুজ্জামান উজ্জল, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবু, মো.আসাদ, মো.মিজান, আতোয়ার হোসেন, মো.মজনু, যুবদল নেতা এসএম হাসিবুল,রিপন হোসেন,বাবু, কবির হোসেন,মো.দোলন, ফরিদুল ইসলাম, মোস্তাক আহম্মেদ, কামরুজ্জামান ,রাজু হোসেন, সোহেল রানা এবং অটো রিক্সা চালক দলের আহবায়ক সেকেন্দার আলী, সদস্য সচিব মো.ছোটন এবং যুগ্ম আহবায়ক মো.ফারুক প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...