
বাংলাদেশের শুটিংয়ে হারিয়ে যাওয়া এক নাম সৈয়দা সাদিয়া সুলতানা। সাবেক তারকা এই শুটার আজ চিরতরের জন্যই হারিয়ে গেলেন। চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক এই শুটার। সাদিয়ার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সতীর্থ শুটার ও ফেডারেশনের দায়িত্বশীল কর্মকর্তা।
২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। কমনওয়েলথ শুটিংয়েও ছিল তার পদক। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন।
ব্যক্তিগত কিছু কারণে অবসাদের মধ্যেও ছিলেন সাদিয়া। কয়েক বছর আগে আগুনে পুড়ে খবরের শিরোনাম হয়েছিলেন। এরপর থেকে তার জীবন খুব একটা স্বাভাবিক ছিল না। সতীর্থ শুটারদের সঙ্গেও সেভাবে যোগাযোগ রাখতেন না। একেবারে নিভৃতে ছিলেন।
ক্রীড়াঙ্গন থেকে বেশ বিচ্ছিন্ন থাকায় সাদিয়ার মৃত্যুর কারণটি এখনো সুনিশ্চিত নয়। আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ বলেন, ‘আমরা চট্টগ্রামে শুটারদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছে সাদিয়া আর নেই। এর বেশি কিছু বলতে পারেনি। হাসপাতালে গিয়ে তারাও বিস্তারিত জানবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই
ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই
মৃত্যুর তিন বছর পরও খোঁজ মেলেনি চিকিৎসক নারীর
মৃত্যুর তিন বছর পরও খোঁজ মেলেনি...
কপ-৩১ এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের নেতৃত্ব চায় বাংলাদেশ
কপ-৩১ এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের নেতৃত্ব...
দেশের উন্নয়নের স্বার্থে দল’কে প্রাধাণ্য দিয়েছিলেন তরিকুল ইসলাম-আবু...
দেশের উন্নয়নের স্বার্থে দল’কে প্রাধাণ্য দিয়েছিলেন...
ইসরাইলকে সমর্থনের জেরে হলিউডে একঘরে সেলমা ব্লেয়ার
ইসরাইলকে সমর্থনের জেরে হলিউডে একঘরে সেলমা...
যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু