
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জায়গা-সম্পতির লোভে বৃদ্ধা মা-বাবাকে মারধরের কারনে ছেলে ও নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে উলচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন- উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের উত্তর পাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে আক্তার মিয়া (৪২) এবং তার ছেলে সাব্বির (২২)।
হাসপাতাল ও ঘটনাসূত্রে জানা যায়, গত ১২ বছর যাবত মকবুল হোসেন ও রোকেয়া বেগমকে জায়গা-সম্পত্তির জন্য প্রায়ই মারধোর করতো। ছোটখাটো বিষয় নিয়ে মা-বাবার সাথে ঝগড়া করতো। গতকালকে একই কারনে আক্তার, তার স্ত্রী রাবিয়া ও ছেলে সব্বির মা-বাবাকে মারতে মারতে দুই হাত ভেঙে ফেলি এবং মাথা ফাটিয়ে ফেলে৷ তারা গুরুত্বর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি হয়৷
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সোমবার সকালে মকবুল হোসেন ও রোকেয়া বেগমকে তার নিজ ছেলে আক্তার, নাতী সাব্বির ও পুত্রবধূ রাবিয়া বেগম বেধরক মারধোর করে দু’জনের হাত ভেঙ্গে ফেলে৷ পরে হাসপাতালে গিয়ে গুরুত্বর আহত অবস্থায় বৃদ্ধা মা-বাবাকে দেখে আসি৷ রাতেই সাড়াশি অভিযান চালিয়ে অভিযুক্ত পিতা-পূত্রকে গ্রেফতার করি।
ওসি আরও জানান, তারা পিতা-পূত্র ও পুতের বউ দীর্ঘদিন যাবত বাবা-মাকে জায়গা-সম্পত্তি লিখে দিতে অন্যায়-অত্যাচার করতো। এই বিষয়টি দু:খময় ছিল। তাদের বিরুদ্ধে পিতা-মাতাকে মারধোরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...