
মো. তাসলিম উদ্দিন সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের সরকারি প্রায় ১০ শতক জায়গা দীর্ঘদিন যাবত ছিলো অবৈধ দখলদারদের কবলে।আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে, সরকারি এ জায়গা দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন।
অভিযান চলাকালে সরকারি কাজে বাধা প্রদান করায় ১৮৬ ধারায় একজনকে অথর্দন্ড করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সরাইল উপজেলা পরিষদের পাশেই বীর মুক্তিযোদ্ধাদের জন্যে গড়ে তোলা হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের সরকারি প্রায় ১০ শত জায়গা দখল করে রেখেছিল বেশকিছু হকার ও হোটেল ব্যবসায়ীরা। টিন ও বাঁশ দিয়ে গড়ে তুলেছিলো বিভিন্ন স্থাপনা।
উপজেলা প্রশাসনের সামনেই সরকারি জায়গা দখল নিয়ে ছিলো নানা আলোচনা সমালোচনা।তবে সরাইলের নবাগত ইউএনও যোগদানের কয়েকদিনের মধ্যেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করায় এতে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান বলেন, সরকারি জায়গা আমরা দখল মুক্ত করেছি। সরকারি জমি উদ্ধার কার্যক্রম চলবে।
উচ্ছেদ অভিযানের বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ওনির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এ প্রতিনিধিকে বলেন, সরকারি জায়গা কেউ দখল করে রাখতে পারবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এলাকার তথা জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...