
মায়ের মতো দেখতে হতে বোধ হয় সকল মেয়েই চান। ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও বাদ যাননি। ছোট থেকেই তারও তেমনই ইচ্ছা। বলা চলে মায়ের মতো হুবহু চলার চেষ্টা করেন।
যেন তাকে ঠিক তার মায়ের মতোই লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে কোনও এক বিয়েবাড়ির থ্রো ব্যাক ছবি শেয়ার করেন এ অভিনেত্রী।
ছবিতে দেখা যায় তিন জন বসে আছেন। লাল পাড় সাদা শাড়ি পরে অভিনেত্রী মা বসে আছেন গালে হাত দিয়ে, পাশে বসে স্বস্তিকা ঠিক একই ভাবে গালে হাত দিয়ে বসে।
আবেগঘন হয়ে অভিনেত্রী লেখেন, ‘ছোটবেলাটা বেশ ছিল হঠাৎ কবে যেন বড় হয়ে গেলাম। চারদিকে এত বিয়েবাড়ি, আমাদেরও একটা বিয়েবাড়ির ছবি খুঁজে পেলাম।’
তবে একাধিক নেটিজেনদের মতে ছবিটা হঠাৎ দেখলে অভিনেত্রীর মাকে দেখে স্বস্তিকাই মনে হচ্ছে। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মায়ের মতো দেখতে লাগবে, জীবনের একমাত্র লক্ষ্য আমার। মায়ের মতো চুল হবে, মায়ের মতো বসব, কথা বলব মায়ের ছায়া হয়ে বাঁচব।’
পোস্টের কমেন্ট বক্সে একজন লেখেন, ‘একদম ডানদিকে আপনাকে দেখতে পাওয়ার আগে সত্যিই ভেবেছিলাম এটা আপনার ছবি।’ আরেকজনের ভাষ্য, ‘বাহ্… আপনাকে পুরো আপনার মায়ের মতো দেখতে।’
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির...
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই কারবারী গ্রেপ্তার
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই...
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের সচেতনতা কার্যক্রম
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের...
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন জব্দ
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন...
আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে:...
আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত...
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯...
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী...