
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গম দেশে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এমভি এনজয় প্রসপারিটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর কুতুবদিয়ায় পৌঁছেছে।
খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলে বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের প্রথম চালান এটি।
আরও বলা হয়েছে, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউক্রেন থেকে গম আমদানি করা হয়েছে। গমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শেষে দ্রুত তা খালাসের কাজ শুরু হবে।
৩১ হাজার ৫০০ টন চট্টগ্রামে বন্দরে খালাস করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বাকি ২১ হাজার টন গম খালাস করা হবে মোংলা বন্দরে। আরও জানানো হয়, চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য সময় লাগতে পারে ১০ দিন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী