শমী কায়সারের জামিন স্থগিত

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ , ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।