
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল ও জেলা সদর হাসপাতালের নতুন আবাসিক মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ডা: কাজী সানজিদা হক।
তিনি বুধবার (১১ ডিসেম্বর) সকালে নতুন কর্মস্থলে যোগদান করেন৷ পরে হাসপাতালে চিকিৎসা-নার্স ও কর্মকর্তা-কর্মচারী সকলেই নতুন আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. কাজী সানজিদা হককে ফুলেল শুভেচছা জানান।
গত (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ দেয়া হয়। তিনি এর আগে কুমিল্লা মেডিক্যাল কলেজের (আরএস- গাইনী) হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন৷
ব্রাহ্মণবাড়িয়াবাসীর সেবা করাই তার প্রধান লক্ষ্য জানিয়ে ডা. কাজী সানজিদা হক বলেন, হাসপাতালের আগত সেবা প্রার্থীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি আন্তরিকতার সাথে কাজ করবেন।
ডা. কাজী সানজিদা হক ১৯৮৭ সালে পুরান ঢাকার নারিন্দায় একটি সুনামধন্য ও মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ২০০৩ সালে বিসিআইসি কলেজ থেকে এসএসসি ও ২০০৫ সালে হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০০৫ সালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ভর্তি হয়ে ২০১১ সালে এমবিবিএস পাস করেন।
উনি ২০১৪ সালে ৩৩তম বিসিএসের মাধ্যমে কুমিল্লার বারুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারী চাকুরিতে যোগদান করেন। উনি বিএসএমএমইউ থেকে গাইনীর উপর উচ্চতর ডিগ্রি এমএস সম্পূর্ণ করেন।
তাছাড়াও দেশ-বিদেশ থেকে গাইনীর উপরে একাধিক উচ্চতর ডিগ্রি নিয়েছেন। উনার স্বামী ডা. আশরাফুল আলম স্বপন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত আছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...