বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন মোছন’কে রাষ্ট্রিয় মর্যদায় দাফন

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ , ২২ ডিসেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মো.তাসলিম উদ্দিন সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সদর কুট্টাপাড়া গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো.মেজবাহ উদ্দিন আহমেদ মোছন’কে রাষ্ট্রিয় মর্যদায় দাফন করা হয়েছে।জানা গেছে ১৯৯৭১সালে দেশ মাতৃকার টানে তিনি মহান মুক্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বেশ কিছু সম্মুখ যুদ্ধে অংশগ্রহন করেছিলেন।

রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায়  তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০বছর, মৃত্যুর পর তিনি ২ছেলে ৩ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন।

আজ (২২ ডিসেম্বর) রবিবার রাষ্ট্রিয় মর্যদায় সালাম প্রদান শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এসময় সরাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি (এ্যাসিল্যান্ড)সিরাজুম মনীরা কায়ছান।

উপজেলা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ সরাইল থানা পুলিশসহ উপজেলার প্রায় সকল মুক্তিযোদ্ধা সহ অসংখ্য মানুষ তার জানাযা নামাজে অংশগ্রহণ করেন।