
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে ট্রলি ও মোটরসাইকেল দুর্ঘটনায় জামাল উদ্দিন নামের এক ঘোড়া ব্যবসায়ী নিহত।
রবিবার (২২ ডিসেম্বর) বেলা দুইটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন জামালপুর জেলার সদর উপজেলার তেলিয়ানপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই উপজেলার পাকুল্ল্যাাহ উত্তর এলাকার আজাহারুলের ছেলে ঘোড়া ব্যবসায়ী মো. মজনু মিয়া (৩৫)।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর বটতলা নামক এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিকে ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি মোটরসাইকেল দুর্ঘটনার স্বীকার হয়।
এ সময় মোটরসাইকেল চালক মজনু মিয়া ও আরোহী জামাল উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরোহী জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহত ও আহত দুই ব্যক্তিই ঘোড়া ক্রয় ও বিক্রয়ের ব্যবসা করেন বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. আল আমিন বলেন, গুরুতর আহত অবস্থায় আরো একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আল আমিন বলেন, দুর্ঘটনার স্বীকার ট্রলি ও মোটরসাইকেল থানায় আটক করা হয়েছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...