
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর নওগাঁ জেলার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর নওগাঁ জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ মুজিবুর রহমান ভূইয়া, অধ্যাপক রফিকুল ইসলাম, নওগাঁ জেলার প্রধান উপদেষ্টা আব্দুর রাকিব, নাটোর জেলার প্রধান উপদেষ্টা ড. মীর নূরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুস সবুর, সাবেক নওগাঁ জেলা সভাপতি অধ্যাপক মহিউদ্দিন, উপদেষ্টা ও সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ.স.ম সায়েম, নাটোর জেলা সভাপতি ড. জিয়াউল হক, সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ মাওঃ লুৎফর রহমান, উপদেষ্টা মোফাজ্জল হোসেন, সাবেক সেক্রেটারি মাওঃ মোনায়েম হোসাইন, সাবেক নওগাঁ জেলা পশ্চিম সভাপতি সভাপতি মোঃ শামসুল হুদা প্রমূখ।
দ্বি- বার্ষিক সম্মেলনে নওগাঁ জেলা সভাপতি নির্বাচিত হন অধ্যাপক নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল্লাহ আল মামুনসহ ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।
প্রধান অতিথি তার বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মহান আল্লাহ ইসলামের মধ্যে সকল বিষয়ে পূর্নাঙ্গ নীতি দিয়েছেন। আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা জালেম,লুটপাট হয়রানি করার সরকার আর দেখতে চাইনা।
শ্রমিকরা আমাদের বাড়ি ঘর নির্মান করে কিন্তু তাদের বাড়ির চাল ফুটা। নিজেদের বাড়িও নির্মান করতে পারেনা। অসৎ এর পরিবর্তে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সৎ নেতৃত্ব ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন আসবে না। সৎ নেতৃত্ব ও সুন্দর সমাজ গড়ার জন্য এবং আধুনিক বিশ্ব গড়ার জন্য শ্রমিকদের ভূমিকা রাখতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...