
কক্সবাজার থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। পর্যটকদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে।
রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে প্রথমদিনে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে ৬২০ যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায় বার আউলিয়া নামক জাহাজটি।
সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকেদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘ নয় মাসের বেশি সময় বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ প্রথমদিনে ৬২০ জন যাত্রী নিয়ে বার আউলিয়া জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশ্য রওনা হয়েছে। ফলে পর্যটকদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে।
সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, আজ প্রথমদিনে কক্সবাজার থেকে একটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দিয়েছে। আমরা সবকিছু পরিদর্শন করেছি।
উল্লেখ্য, সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
প্রতি বছর সরকারের পক্ষ থেকে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ছয় মাস টেকনাফ-সেন্ট মার্টিন ও কক্সবাজার-সেন্ট মার্টিন নৌ-রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। বাকি ছয় মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
এর আগে গত বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও যাত্রী সংকটের কারণে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ যাতায়াত সাময়িক রন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল জাহাজ মালিক কর্তৃপক্ষ।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির...
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই কারবারী গ্রেপ্তার
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই...
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের সচেতনতা কার্যক্রম
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের...
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন জব্দ
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন...
আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে:...
আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত...
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯...
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী...