
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছম আলী (৬৮)’কে শেরপুরের ঝিনাইগাতীর বাকাকুড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। গ্রেপ্তারকৃত ছম আলী শেরপুর সদর উপজেলার বড়ইতলা এলাকার শরবেশ আলীর ছেলে।
তাকে ২৫ ডিসেম্বর শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব-১৪। র্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন পূর্বক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫ শ ১৮ জন হাজতি ও কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে।
এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় ২৬ ডিসেম্বর রাত সাতটার সময় জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত ছম আলীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত ছম আলীকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক