
ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলংকায় ১৫ জন, ভারতে তিনজনের মৃত্যু হয়েছে । এর প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরীতে ভারি বৃষ্টি হচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে চেন্নাইয়ে ট্রেন চলাচল ও ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়। বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩০ নভেম্বর) রাত ১১টার দিকে ঘূর্ণিঝড় ফিনজাল স্থলভাগে আঘাত হানে। এরইমধ্যে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।
এরইমধ্যে তামিলনাড়ু রাজ্যটির স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে। রোববার ভোর ৪টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত ছিল।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের কোথাও কোথাও বন্যা দেখা দিয়েছে। কর্মকর্তারা জানান, শনিবার চেন্নাইয়ে বৃষ্টি সংক্রান্ত বিভিন্ন ঘটনায় বিদ্যুতায়িত হয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলঙ্কায় ১৫ জনের মৃত্যুর তথ্য মিলেছে। এর মধ্যে পূর্বাঞ্চলেই মারা গেছে ১০ জন। ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৪ লাখ মানুষ। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের সচেতনতা কার্যক্রম
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের...
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন জব্দ
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন...
আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে:...
আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত...
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯...
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী...
নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,চার হোটেলকে জরিমানা
নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,চার হোটেলকে...
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া কমিটি গঠন
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া কমিটি গঠন