
আগামীকাল বুধবার নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের (ইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাতের জন্য বুধবার বিকেল ৩টায় সময় দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
গত ২১ নভেম্বর সিইসি পদে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়োগ দেন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাছউদ, সাবেক যুগ্মসচিব তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী