
বর্তমানে তারকাদের সংসার ভাঙার খবর নতুন কিছু নয়। পান থেকে চুন খসলেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তবে ভিন্ন উদাহরণও আছে। চলতি বছরের ১২ জানুয়ারি ভালোবেসে লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানাকে বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ। কিন্তু বিয়ের বছর না পেরাতেই হঠাৎ অভিনেত্রীর মুখে শোনা গেল ডিভোর্সের কথা।
এরপর থেকেই নড়েচড়ে বসেছে মৌসুমীর ভক্ত-অনুরাগীরা। তবে কি ভাঙতে বসেছে তার সংসারও? নাকি অন্য প্রসঙ্গে ডিভোর্সের বিষয়টি টেনেছেন অভিনেত্রী? এমন প্রশ্ন রহস্যের জাল বুনেছে তাদের মনে।
একের পর এক তারকাদের যখন বিচ্ছেদ হচ্ছে ঠিক সেসময় গণমাধ্যমে মৌসুমী বলেন, আমার সংসার খুব ভালো যাচ্ছে। আমরা ভাবি সংসার অনেক কঠিন কিন্তু মোটেও তেমনটা না। ভালোবাসার মানুষের সঙ্গে যদি বোঝাপড়া থাকে তাহলে সংসার পানির মতো সহজ।
তারকাদের ডিভোর্স নিয়ে তিনি বলেন, আমরা প্রতিটি মানুষ আলাদা। কারও ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটা সবার সঙ্গে মিলিয়ে ফেলা একেবারেই উচিৎ না। শুধু আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন না। আমার মনে হয়, এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে।
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে মৌসুমী অভিনীত ‘নয়া মানুষ’সিনেমাটি। এ ছাড়া নাটক ও ওটিটি প্লাটফর্মেও কাজ করছেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
মানিকগঞ্জে প্রয়াত কণ্ঠশিল্পী ও বংশীবাদক মিজানুর রহমান রতনের...
মানিকগঞ্জে প্রয়াত কণ্ঠশিল্পী ও বংশীবাদক মিজানুর...
শেরপুর জেলাপ্রশাসক কার্যালয়ের সোলার পাওয়ার প্ল্যান্টের বাড়তি বিদ্যুৎ...
শেরপুর জেলাপ্রশাসক কার্যালয়ের সোলার পাওয়ার প্ল্যান্টের...
ইরান-আফগানিস্তান সম্পর্ক জোরদারে তেহরানে বৈঠক
ইরান-আফগানিস্তান সম্পর্ক জোরদারে তেহরানে বৈঠক
ইরানের নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ
ইরানের নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি...
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
নাটোরে মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ
নাটোরে মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি ও...