
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে। এ ছাড়া সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, কারও পছন্দে নয়, হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ হবে আইনের আলোকে। নতুন আইনে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে।
তিনি আরও বলেন, ভুল করতে পারি, যোগ্যতা কম থাকতে পারে। কিন্তু কোনো অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা করে কাজ করেছি।
আইন উপদেষ্টা বলেন, পতনের ২-৩ দিন আগে নিজের পরিবার আত্মীয়-স্বজনদের বিদেশে পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন। আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনালাপ ফাঁস করে নেতাকর্মীদের উসকানি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলব, আপনারা শেখ হাসিনার কাছে জবাবদিহিতা চান, তিনি কেন কিছু না বলে পালিয়ে গেলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী