
মোঃ আবু হানিফ, শেরপুর: মোহাম্মদ জহিরুল কবির শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের জেলা জজ হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯ নভেম্বর মঙ্গলবার যোগদান করেন। এসময় নবাগত জেলা ও দায়রাজজ জহিরুল কবিরকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদসহ শেরপুর জজ আদালতের সকল বিচারকগন।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ফুলেল শুভেচছা জানান। এ সময় পুলিশ সুপার জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও তদন্ত কার্যক্রম ত্বরান্বিত রাখতে জেলা পুলিশ সাথে বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, বিজ্ঞ বিচারকবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেলা জজ মোহাম্মদ অতপর ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর প্রশাসনিক কর্মকর্তা মোঃআব্দুল হেলিম এবং বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন শেরপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মলয় চক্রবর্তী, উপদেষ্টা মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতি মোঃ আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসাইনসহ সকল কর্মচারী গণ।
উল্লেখ্য ১৯৯৮ সালে বিচারক হিসাবে শেরপুর জেলায় মোহাম্মদ জহিরুল কবির কর্ম জীবন শুরু করেন। শেরপুরে জেলা জজ হিসাবে যোগদানের পূর্বে তিনি জেলা জজ সাইবার ট্রাইবুনাল চট্টগ্রামে কর্মরত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী