
নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে পৌর শহরের ৮ নং ওয়ার্ডের লক্ষীপাশা পেট্রোল পাম্পের পাশে দলীয় এ কার্যালয় উদ্বোধন করা হয়।
দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.হিরু মোল্লার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল মল্লিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, সাংগঠনিক সম্পাদক মো.ফেরদৌস রহমান, ত্রান বিষয়ক সম্পাদক কাজী মোরাদ হোসেন, সাবেক জিএস মো. সাচ্চু মিয়া, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. আকতার হোসেন, যুগ্ম আহবায়ক সাবু শেখ, লোহাগড়া পৌর যুবদলের সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান স্বপন, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, মুরাদ হোসেন, সোহাগ মোল্লা, হযরত আলী, মোঃ শিমুল শেখ, ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইকরাম মল্লিক, সাধারণ সম্পাদক মোঃ সাত্তার শেখ, কৃষকদল ঢাকা দক্ষিণের সিঃ সহসভাপতি ও আই সিটি টিম মেম্বর মো. কায়েফ হাসান, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফারুক শেখ, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ সরদার, ছাত্রনেতা মো: আরিফুল ইসলাম, ও বিশেষ অতিথি মো. হুমায়ুন কবীর শেখ প্রমুখ।
উল্লেখ্য যে, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় এ অফিস উদ্বোধন করা হয়। যুবদল নেতা সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ টি বছর লোহাগড়ায় বিএনপির রাজনীতি করে আমরা জেল জুলুমের স্বীকার হয়েছি।
লোহাগড়া আওয়ামিলীগ আমাদের কোন অফিস বানাতে দেয়নাই। এখন আমরা অফিস উদ্বোধন করে বিএনপির সকল প্রকার নেতা কর্মীদের জন্য ২৪ ঘন্টা সেবা প্রদান করবো ইনশাল্লাহ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...