
ফরিদপুরের বোয়ালমারীতে নজরুল চৌধুরী (৪০) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রান্না ঘর থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। নজরুল চৌধুরী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা পশ্চিম পাড়ার মৃত ছত্তার চৌধুরীর ছেলে। খবর পেয়ে ডহরনগর ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করেছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার জয়পাশা গ্রামের বাসিন্দা সৈয়দ আব্দুর রউফ সিদ্দিকী জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে নজরুল রান্না ঘরে গিয়ে বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে। সে দীর্ঘদিন অসুস্থ ছিল। অভাবের সংসার। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য সৈয়দ বালা জানান, দীর্ঘ ১৫ বছর যাবত নজরুল মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। নজরুলের স্ত্রী চাচাতো ভাইদের বাড়িতে ডেকে এনে দেখেন গলা কাটা অবস্থায় রান্না ঘরের ভেতর তার লাশ পরে রয়েছে। পাশে একটি রক্তাক্ত বটি পড়েছিল। ধারণা করা হচ্ছে নিজের গলায় নিজে বটি চালিয়ে আত্মহত্যা করেছে।
ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর শরীফ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থ নজরুল চৌধুরী মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছিল। এর আগেও ২-৩ বার গলায় রশি নিয়েছিল। পুলিশ লাশ উদ্ধার করে থানায় পাঠিয়েছে।
শনিবার ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের রায়হানকে সংবর্ধনা
জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের রায়হানকে...
নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২
নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা,...
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র প্রার্থী ইমদাদ
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র...
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...