
ব্যটারিচালিত অটোরিকশা সম্পর্কে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘আশা করা যায় ভালো নির্দেশনা আসবে। সেটাই বাস্তবায়ন করব।’
রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সড়কে কোনো দোকান থাকবে না।’
ভুয়া ও মিথ্যা মামলার বিষয়ে তিনি বলেন, ‘ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে তা সত্য। যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য জেলায় জেলায় কমিটি করে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে, যা কেউ অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারের মধ্যে থেকে ট্রিফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিকভাবে কিছুদিনের জন্য নিয়োগ দেওয়া হবে কমিউনিটি পুলিশিংয়ের মতো। আপাতত ঢাকায় ৫০০ জন নেওয়া হতে পারে। সঙ্গে শিক্ষার্থীরাও থাকবে আগের মতো।’
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী