
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে জাতীয় যুব দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় র্যালি, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স সমাপনী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপনের শুরুতেই শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু সভাপতিত্বে আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, চলতি দায়িত্ব ওসি তুষার কান্তি দাস, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন আহমেদ, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান এর সঞ্চালনায় বক্তৃতা করেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ী নিজাম উদ্দিন গাজী, যুব কাউন্সিল মুক্তি সরদার, যুব উন্নয়নের মোঃ রবিউল ইসলাম, সফল উদ্যোক্তা মরিচ খ্যাত মলয় কুমার মন্ডল, আরিফ হোসেন, মোঃ শরিফুল আজম, সুজয় সাহা প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের সনদ ও ১১জন কে ৭ লাখ ৯০ হাজার ৮ শত টাকার অপ্রাতিষ্ঠানিক যুব ঋণের চেক বিতরণ করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সফল উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...