
নওগাঁর ধামইরহাটে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। ‘দক্ষ যুব গড়বে দেশ-বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাস্তব সম্মত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত ইউএনও মো. মোস্তাফিজুর রহমান।
যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে ও যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবালের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাসদা, যুব সংগঠক রাসেল মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন আরাফ, সফল নারী যুব উদ্যোক্তা তাপসী মনিজা, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, পৌর ছাত্রদলের আহবায়ক সাইদ বিন জাবেদ প্রমুখ।
সবশেষে মানবসেবা, উপজেলা যুব ফোরাম ও সোনার বাংলা যুব সংগঠনসহ সফল ৩ জন যুব সংগঠক ও একজন নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ১২ জনের মাঝে ৫ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক ও ২টি সংগঠনের মাঝে ২০২৪ সালকে স্মরনীয় করতে রাখতে ২৪টি গাছের চারা বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...