
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
আজ (বৃহস্পতিবার) সকালে তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। বাদী পক্ষে তার জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।
এর আগে গত ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলার আবেদন করেন। ওইদিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন।
মামলার আবেদনে বলা হয়, গত ৫ অক্টোবর আসামি ঊর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট...
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান...
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির...
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই কারবারী গ্রেপ্তার
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই...
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের সচেতনতা কার্যক্রম
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের...