
হিন্দু ও সব সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের উপাসনালয়ের, বিশেষ করে দুর্গা পূজার এই উৎসবের সময়ে, নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি ঢাকার তাঁতীবাজারের পূজামণ্ডপে হামলা হয়েছে এবং সাতক্ষীরায় যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।’
বাংলাদেশে পূজামণ্ডপে হামলা, হিন্দু মন্দির ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো নিন্দনীয় ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে তারা একইভাবে বিভিন্ন জায়গায় মন্দির ও দেবদেবীদের অবমাননা ও ক্ষয়ক্ষতি করছে।’
এর আগে গত ৫ অক্টোবর বাংলাদেশে প্রতিমা ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের পক্ষ থেকে বলা হয়, ‘এ ধরনের কর্মকাণ্ড ‘ঠিক নয় এবং এগুলো ভালো নয়’।’
সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই উৎসব প্রত্যেকের জীবনে সমৃদ্ধি ও সুখ বয়ে আনবে বলে তারা আশা করছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষার বিষয়ে তারা একাধিকবার এবং তাদের উচ্চ পর্যায় থেকেও এ প্রসঙ্গে বলা হয়েছে।
মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি যে সেখানে (বাংলাদেশে) সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তা দেবে এবং তাদের চাহিদা পূরণ করবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক