
সম্প্রতি দেশের আলোচিত একটি ঘটনা নিয়ে নির্মিত ওয়েব ফিল্মে কাজ করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। , ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে এক পরিবারের ৯ সদস্য ‘আ ত্ম হ ত্যা’র ঘটনায় এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন ‘পুনর্জন্ম’ নির্মাতা ভিকি জাহেদ।
‘চক্র’ নামের এই ওয়েব ফিল্মে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়েছিলেন ফারিণ। ‘কাজটি করার সময় বেশ কিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একপর্যায়ে মনে প্রশ্ন জাগে— কাজটি করা আমার ঠিক হচ্ছে কি না?’
কেমন অভিজ্ঞতা, সেটাও তুলে ধরেছেন অভিনেত্রী। তার ভাষায়, ‘আমরা যেখানে বা যেই হাউসে শুটিং করি, সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম, সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয়। শুটিং চলাকালীন আমি একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই। এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায়। তারপর শুটিং চলাকালীন আমি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি। তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যার ব্যাখ্যা আসলে আমরা এখনো পাইনি।’
নানা বাধা-বিপত্তির পর সম্প্রতি একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ‘চক্র’। ওয়েব ফিল্মটি মুক্তির পরই শনিবার (১২ অক্টোবর) নিজের ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
যেখানে তিনি লিখেছেন, ‘আমরা সবসময় শয়তানের ওপর সব দোষ চাপিয়ে বাঁচতে চাই। অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী। দূর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তার অসীম ক্ষমতা সম্পর্কে কোনো ধারনাই রাখে না। আর যারা রাখে তাদের ওপর শয়তান কখনও আছর করতে পারে না। আপনি কোন দলে?’
‘চক্র’- ওয়েব ফিল্মে প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। এতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক