
মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষে ১৪৮টি মন্ডপে সার্বিক নিরাপত্তায় ৯শত চারজন আনসার ও ভিডিপি’র সদস্য দায়ীত্ব পালন করবেন।এ লক্ষে
মঙ্গলবার(৮অক্টোবর)দুপুর ১২ টায় উপজেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার এর সভাপতিত্বে ব্রিফিং প্যারেডে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক মো.জাহেদ হোসেন।

আনসার ও ভিডিপি’র প্রশিক্ষীকা সানজিদা আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মো.আব্দিস শহিদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম,এ, ওয়াহিদ রুলু।
এসময় কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার জানান,এবছর উপজেলায় ১৩৭টি সার্বজনিন ও ১১টি ব্যক্তিগত মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত।পূজামন্ডপের আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় ৪শত৫২ জন পুরুষ, ২শত ৯৬জন মহিলা, ৮জন পিসি ও ১শত ৪৮জন এপিসিসহ ৯শত চারজন আনসার ও ভিডিপি’র সদস্য মোতায়েন থাকবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান,দুর্গাপূজায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের পাশাপাশি পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী দায়ীত্ব পালন করবে, এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারাও বিভিন্ন ইউনিয়নে টহলের দায়ীত্বে থাকবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...