
ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম, স্ত্রী ফারজানা পারভীনসহ তার পরিবারের ১২ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম, আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, সহিদুল আলম, রাশেদুল আলম, আবদুস সামাদ, আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গণি, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম, ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও অজ্ঞাত মিশকাত আহমেদ।
ওদিন দুদকের মো. নূর ই আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল...
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য দৃষ্টান্ত
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য...
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি...
ঘরে বসে আয়ের নামে প্রতারণা
ঘরে বসে আয়ের নামে প্রতারণা
দেবী কালীর আরাধনায় মদন মোহন মন্দিরে পূজা অনুষ্ঠিত
দেবী কালীর আরাধনায় মদন মোহন মন্দিরে...