
পরিবেশ ধ্বংস করে নগরায়ন গ্রহণযোগ্য নয় জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সৃষ্টিলগ্ন থেকেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই।
সোমবার (৭ অক্টোবর) সকালে রাজউক ভবনে বিশ্ব বসতী দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, এরশাদ সাহেব যখন ডিআইটি থেকে রাজউক করে দিলো তখন রাজধানীতে শুধু উন্নয়ন আর উন্নয়নই হলো। রাজউকও কর্তৃপক্ষ থাকল। তবে, এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা সত্যিকার অর্থেই দেখিনি।
তিনি বলেন, এখন রাজউকের যে বোর্ড আছে, এখানে সম্পৃক্ততার দরকার আছে। আমি যদি মনে করি কয়েকজন আমলা দিয়ে রাজউককে ইনক্লুসিভ করে ফেলেছি তাহলে আমার সমাধানে পৌঁছাতে পারবো না।
রিজওয়ানা হাসান বলেন, নতুন বাংলাদেশে আমাদের অনেক চড়াই উতরাই পার হতে হবে। নানা রকম চ্যালেঞ্জ, নানা রকম বাধা-বিপত্তি পার হয়েই আমাদের চলতে হবে।
তিনি বলেন, তরুণ আর নগর বিশেষজ্ঞদের পরামর্শে সুস্থ ও সুন্দর নগর গড়ে তুলতে হবে। বসতী মানে শুধু বাসা-বাড়ি নয়, বাসযোগ্য অবস্থানকেও বোঝায়।
আলোচনায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজউকসহ নগর সংস্থার সংস্কার প্রয়োজন। ঢাকায় গরিবের আবাসনের ব্যবস্থা নেই। সেটা গড়ে তোলাই সরকারের মূল চ্যালেঞ্জ।
মন্তব্য লিখুন
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা পর রেল ও সড়ক অবরোধ...
ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা পর রেল ও...
ভারত থেকে স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরানোর আশা সরকারের
ভারত থেকে স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরানোর...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...