
শেরপুরের ঝিনাইগাতীতে গত ৩ অক্টোবর দিবাগত রাতের ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এতে তীব্র খাবারের সংকট দেখা দেয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
শুক্রবার (১৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া, কোনাগাঁও, কাংশার মুক্তিরবাজার, পানবর, নলকুড়ার কুশাইকুড়া এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় বন্যা দুর্গত ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, হলুদ-মরিচের গুঁড়ো, লবণ, মোম, দিয়াশলাই, ওরস্যালাইন ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্য।
এছাড়া ১ হাজার মানুষের মাঝে এক লাখ টাকা বিতরণ করেন তিনি। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্ল্যাহসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারছি পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে প্রাকৃতিক সব দুর্যোগে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...