
পাইকগাছায় মসজিদের দানীয় ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে এক মুসল্লী নিহত হয়েছে। এঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে এ মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে স্থানীয় এক ব্যক্তি ছাগল দান করে। জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে দানীয় ছাগলটি বিক্রির পদক্ষেপ নেন।
নগদ ছাড়া বাকি বিক্রয় হবে বলে মসজিদ কমিটি থেকে ঘোষণা করা হলে এনিয়ে উপস্থিত ক্রেতা দুপক্ষের মুসুল্লি তর্ক বির্তকের এক পর্যায়ে মারামারি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়।
পরে তাদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শ্যামনগর গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে ফজর আলী গাজী (৫৫) কে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যরা হলেন ফজর আলীর জামাই শাহীন (৪০), মোস্তফা গাজী (৪৫) ও তার ছেলে বুলবুল গাজী(২২)।
এব্যাপারে থানার চলতি দায়িত্বে থাকা ওসি তুষার কান্তি দাশ বলেন মারপিটের ঘটনায় ফজর আলী গুরতর জখম ও আঘাতপ্রাপ্ত হয়, হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। নিহতের সুরুত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...