
সালাহউদ্দিন শুভঃ গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষক উন্নয়ন ও বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে সম্মানজনক ইউনেস্কো-হামদান পুরস্কার।
গুড নেইবারস বাংলাদেশের পক্ষে সম্মানজনক এই পুরস্কার গ্রহণ করেছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল।
গত শুক্রবার (৪ অক্টোবর) ইউনেস্কোর প্রধান কার্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস এবং ইউনেস্কো-হামদান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়। জানা গেছে, বিশ্বব্যাপী শিক্ষাদান এবং শেখার মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে উদ্ভাবনী অনুশীলনগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য প্রতি দুই বছর অন্তর ইউনেস্কো এই পুরস্কার বিতরণের আয়োজন করে থাকে। এ বছর প্রায় ৩০০ জন আবেদনকারীর মধ্যে ইউনেস্কো এ পুরস্কারের জন্য বিশ্বের ১০টি সংস্থাকে মনোনীত করে।
পুরস্কার প্রসঙ্গে এম মাঈনউদ্দিন মইনুল বলেন, এই অর্জন আমাদের কঠোর পরিশ্রমী শিক্ষকদের জন্য একটি মহান স্বীকৃতি, যারা সমস্ত বৈষম্য, অবিচার এবং অপর্যাপ্ততার বিরুদ্ধে লড়াই করেন।
বাংলাদেশকে বাল্যবিবাহ এবং শিশুশ্রমের বিরুদ্ধে লড়াই চলছে। এটা শুধু সিভিল সোসাইটির লড়াই নয়, আইএনজিও সহ সারা বাংলাদেশের লড়াই। এই লড়াইয়ে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ইউনেস্কো ও হামদান ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ।
তিনি বলেন, এটি একটি দুর্দান্ত স্বীকৃতি এবং এই অর্জন ২১ শতকে অধিকার-ভিত্তিক শিক্ষার জন্য শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ক্ষমতায়ন করে আরও বেশি দায়িত্বের আহ্বান জানায়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী