নবীনগরে বন্ধুকসহ ০৬ জন ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ , ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

জামাল হোসেন পান্না,নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে ০২ টি দেশীয় তৈরি একনালা বন্ধুকসহ ০৬ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ আরমান (৪২), পিতা- আঃ জলিল, গ্রাম- আলীপুর (৮নং ওয়ার্ড) , উপজেলা/থানা- নরসিংদী সদর, জেলা -নরসিংদী ২। কাজী তারেক (৩৪), পিতা-কাজী কালাম, গ্রাম- আলীপুর (৮নং ওয়ার্ড) , উপজেলা/থানা- নরসিংদী সদর, জেলা -নরসিংদী ৩।আমজাদ হোসেন (২৭), পিতা-মুক্তার হোসেন, গ্রাম- আলীপুর (৮নং ওয়ার্ড) , উপজেলা/থানা- নরসিংদী সদর, জেলা -নরসিংদী ৪। সাজ্জাদ মনা (২২),পিতা-আমজাদ হোসেন,গ্রাম- আলীপুর (৮নং ওয়ার্ড) ,উপজেলা/থানা- নরসিংদী সদর, জেলা -নরসিংদী
৫। আশরাফুল ইসলাম হিমেল (২০), পিতা- মোঃ মনির,গ্রাম- আলীপুর (৮নং ওয়ার্ড) ,উপজেলা/থানা- নরসিংদী সদর,জেলা -নরসিংদী,৬। আবু সাঈদ(২৭), পিতা-বাচ্চু মিয়া,গ্রাম- বাহেরচর, উপজেলা/থানা- নরসিংদী সদর,জেলা -নরসিংদী।

গতকাল অদ্য (১৪ অক্টোবর) মধ্যরাতে নবীনগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হুমায়ুন কবীর, এসআই(নিঃ) নাছির উদ্দিন ভূইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নবীনগর থানাধীন বড়িকান্দি ইউপিস্থ ধরাভাঙ্গা গ্রামের বালু মহলের অফিস কক্ষের সামনে নদীর তীরে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি ইঞ্জিন চালিত স্পীড বোর্ড, ০২ টি দেশীয় তৈরি একনালা বন্ধুক, ০৭ রাউন্ড কার্তুজ, ০২ টি লম্বা দা সহ ০৬ জনকে গ্রেফতার করেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ০২ টি দেশীয় তৈরি একনালা বন্ধুক, ০৭ রাউন্ড কার্তুজ, ০২ টি লম্বা দা সহ ০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।