কারাগার থেকে হাসপাতালে সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ , ৫ অক্টোবর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার তাকে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কারাগারের জেলার হুমায়ুন কবীর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উনাকে আজ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ওসমানীতে পাঠানো হয়েছে।’ তবে উনাকে হাসপাতাল পাঠানোর জন্য আদালত থেকে বলা হয়েছিল এবং তার আইনজীবীরাও আবেদন করেছিলেন বলে জানান তিনি।

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে মহাসড়কে শিক্ষার্থীরাসাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে মহাসড়কে শিক্ষার্থীরা এর আগে গত ১৯ সেপ্টেম্বর জেলার শান্তিগঞ্জ উপজেলায় তার নিজ বাড়ি হিজল করচ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পরদিন (২০ সেপ্টেম্বর) সকালে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে সাবেক এমপি এমএ মান্নানকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়, উনার বুকে ইনফেকশন ছিল, এ ছাড়া ঘুম হয় না, পেটে সমস্যার ছাড়াও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ায় অনেক সময় উল্টা–পাল্টা কথা বলছেন।

তাই উনাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’