
বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামির মা বেগম নওরীন সামি খান আর নেই। মায়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানিয়েছেন শ্রোতানন্দিত এই গায়ক। সোমবার সকালে মা বেগম নওরীন সামি খানের মৃত্যুর খবর দিয়েছেন তিনি।
বলিউডভিত্তিক নানা গণমাধ্যমের বরাতে আরও জানা গেল, ৭ অক্টোবর ৭৭ বছর বয়সে মারা গেছেন আদনান সামির মা। তবে তার মায়ের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
গায়ক সোশ্যাল মিডিয়ায় তার মায়ের একটি ছবি পোস্ট করে আবেগপূর্ণ এক নোট লিখেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমার মা বেগম নওরীন সামি খানের মৃত্যুর খবর জানাচ্ছি। আমরা গভীর শোকের মধ্যে নিমজ্জিত। এ খবর শোনার পর সবাই হতবাক। তিনি একজন অবিশ্বাস্য মহিলা ছিলেন যিনি প্রত্যেক ব্যক্তির সঙ্গে অত্যন্ত সম্মান করে কথা বলতেন এবং তাদের সঙ্গে সুখে বসবাস করতেন। আমরা তাকে খুব মিস করব।’
মায়ের বিদেহি আত্মার শান্তির জন্য দোয়া চেয়ে আদনান লেখেন, ‘দোয়া করবেন, আল্লাহ আমাদের প্রিয় মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
প্রসঙ্গত, নব্বই দশকের প্রজন্ম বড় হয়েছে আদনান সামির গান শুনে। সেই সময়ের অন্যতম সেরা গায়ক তিনি। অডিওর পাশাপাশি বলিউডের সিনেমাতেও গেয়েছেন অনেক হিট গান। তার জন্ম পাকিস্তানে হলেও বর্তমানে তিনি ভারতের নাগরিক। বসবাস করেন সেখানেই।
মন্তব্য লিখুন
আরও খবর
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও প্রীতি ফুটবল...
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও...
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল...
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য দৃষ্টান্ত
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য...
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি...
ঘরে বসে আয়ের নামে প্রতারণা
ঘরে বসে আয়ের নামে প্রতারণা