
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, মাওলানা মামুনুল হক বলেছেন, সর্বজনগৃহীত শিক্ষা কমিশন গঠন করতে হবে। সমকামীদের নিয়ে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, ওই শিক্ষা কমিশনকে বাতিল করতে হবে। তানা হলে ওই শিক্ষা কমিশনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তালা হবে।
আহলে হাদিসের প্রতিনিধি শিক্ষা কমিশনে রাখতে হবে। বাংলাদেশের কোন আইনেই ইসলাম বিরোধী কোনো ধারা মেনে নেয়া হবে না। আমরা ইসলাম বিরোধী সকল কার্যক্রমের মোকাবিলা করছি।
ইসলাম রক্ষায় তিনি ওয়ার্ড থেকে শুরু করে সর্বস্তরে খেলাফতের সাথে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর দারোগ আলী পৌরপার্ক মাঠে এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শেরপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ ও মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত, সহ বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, শেরপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ ।
বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা শতশত নেতাকর্মী সমাবেশে যোগ দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...