
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও থ্রি হুইলার সংঘর্ষে আতিকুল্লাহ বাবু (২৬) নামে থ্রি হুইলার চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের এইচ.আর ফিলিং স্টেশন সংলগ্ন বোয়ালমারী এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত আতিকুল্লাহ বাবু পঞ্চগড় বোদা উপজেলার সর্দারপাড়া এলাকার মসলিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আতিকুল্লাহ বোদা থেকে একটি থ্রি হুইলার চালিয়ে বেকারীর মালামাল ডেলিভারি দেয়ার উদ্দেশ্যে তেঁতুলিয়ায় যাচ্ছিলেন।
এসময় উপজেলার বোয়ালমারী নামক এলাকায় গেলে সড়কে একটি ট্রাক্টরকে পাশ কাটতেই বাংলাবান্ধা থেকে ছেড়ে আসা ‘পঞ্চগড় জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতি’ নামে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক ওই থ্রি হুইলারের চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে, তারা আসলে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...