
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপির সমাবেশের কার্যক্রম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে। দুপুর আড়াই থেকে সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সমাবেশ মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের নেতাকর্মীরা দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ’ গানসহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশ করছেন।
সমাবেশ মঞ্চের পেছনে ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে। সেখানে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। এছাড়া গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারকে নিয়ে বিভিন্ন নীতিবাচক সংবাদের শিরোনাম।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির ও দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে দেখা গেছে বাংলাদেশর ও দলের পতাকা।
গত ৫ আগস্টের আগে সাধারণত বিএনপির তাদের সমাবেশের মঞ্চ তৈরি করতেন অস্থায়ীভাবে পিকআপ ভ্যানের ওপর। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন বাঁশ ও কাঠের কাঠামোর ওপর মঞ্চ তৈরি করছে দলটি। আর সমাবেশের দুই পাশে পাশের খুঁটি দিয়ে ঘেরাও চেয়ার বসানো হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের বসার জন্য।
এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, ফকিরাপুল এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের ওপর মঞ্চ নির্মাণ ও দলের নেতাকর্মীদের অবস্থানের কারণে নয়াপল্টন ভিআইপি সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। কারণে ওই সড়কের মাত্র ১টি লেনে কোনো রকম গাড়ি চলাচলের সুযোগ পাচ্ছে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর এ সমাবেশ করার কথা ছিল বিএনপির। কিন্তু ওই দিন বৈরী আবহাওয়ার কারণে তা পিছিয়ে আজকে (মঙ্গলবার) করা হচ্ছে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এছাড়া সমাবেশে দলের স্থায়ী কমিটির নেতারাও বক্তব্য রাখবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী