
মো.তাসলিম উদ্দিন,সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কয়েক মাস আগে ৭লাখ টাকা ব্যয়ে নির্মিত উচালিয়াপাড়া কোরাআন ভাস্কর্যের আরসিসি বাইপাস রাস্তাটি বিভিন্ন স্থান ভেঙে গেছে বৃষ্টি হলে পানি জমে” রিপোর্টটে ছবি দেওয়া আছে” উপজেলা সদরের সঙ্গে সদরে ঢুকতে বাইপাস রাস্তাটিতে রড বের হয়ে গেছে।
রাস্তা নির্মাণের কয়েক মাসেই ঢালাই ভেঙে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরাইল উপজেলা অফিস সূত্রে জানা যায়, উপজেলার উচালিয়া পাড়ার কোরআন ভাস্কর্যের ঢালাই বাইপাস আরসিসি রাস্তা নির্মাণের দরপত্র আহবান করা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তা নির্মাণের কাজ পান।
এতে ব্যয় ধরা হয় ৭ লাখ টাকা। ২০২২- ২০২৩ অর্থবছরের বরাদ্দ হতে মঞ্জুর হয়। তারই শর্তসাপেক্ষে ঠিকাদার কার্যাদেশ পায়। কাজটি বাস্তাবায়ন করছেন উপজেলা এলজিইডি প্রকৌশলী অফিস।সরেজমিনে গিয়ে জানা যায়, রাস্তা নির্মাণের শুরুতেই নিম্নমানের পাথর ও সিমেন্ট কম ব্যবহার করেন ঠিকাদার।
দোকান দাররা জানিয়ে ছেন শুরুতে কোনভাবে লেপ শেপ দিয়ে দায়- শারার কাজ করেছে। দুর্ভোগে পড়েছে এই রাস্তায় চলাচলের পথচারীরা। ঢালাই বাইপাস রাস্তা নির্মাণে পাথরের কংক্রিট ও পরিমাণে সিমেন্ট কম দেওয়ার অভিযোগ করেছিলেন স্থানীয় পথচারী আব্দুল্লাহ বলেন, রাস্তাটি হওয়ায় খুশি হয়ে ছিলাম।
কয়েক মাস না পেরোতেই রাস্তার সামনে বিশাল বড় ভাঙনে রড দেখা দিয়েছে। এতে পথচারীরা চলাচল করতে অসুবিধা হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান তিনি। অটোরিকশা চালকরা জানান, রাস্তা দেবে ও ভেঙে যাওয়ায় গাড়ি চালাতে পারছেন না তারা। গর্তে পড়ে অটো রিক্সার রিং ভেঙ্গে যায়।
বাহির হইছে রড অনেক সাবধানে চলাচল করতে হয় দুর্ঘটনা ভয়ে আতঙ্কে থাকি। সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূইঁয়া এ ব্যপারে বলেন, ঢালাই আরসিসি রাস্তাটা করার সময় কিউরিং কম করা হয়েছে।
যানবাহনের অতিরিক্ত লুটে রাস্তাটি ফেটে যায়। গুরুত্বপূর্ণ রাস্তাটি অতি তাড়াতাড়ি মেরামত করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...