
নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা পারভেজ হত্যা মামলায় তার বিরুদ্ধে এই রিমান্ড মঞ্জুর করা হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়া হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত উভয়পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে তাকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ।
মামলার আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ফতুল্লা থানার দায়ের করা পারভেজ হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে ১০ রিমান্ড চেয়ে আদালতে উঠানো হয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারের নিহত শফিকুল ইসলাম শফিক ও বাবুল হত্যা মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল গোলাম দস্তগীর গাজীকে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী