
পুলিশের ইমেজ (ভাবমূর্তি) বাড়াতে সময় দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ইমেজ কিন্তু আস্তে-আস্তে উন্নত হচ্ছে। আমার কাছে এরকম কোনও কিছু নাই যে, আমি একদিনে সব উন্নতি করে ফেলব। এটা আস্তে আস্তে হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগে রয়েছে পুলিশের বিরুদ্ধে। এমন অভিযোগে এখন পর্যন্ত এ বাহিনীর বর্তমান ও সাবেক অনেক কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। অনেকেই পলাতক রয়েছেন।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী