
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে পানির পাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. হুসাইন বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে মৃত হাবিবুর রহমান বিশ্বাসের চাউল কল মিলে (চাতাল) এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মৃত হাবিবুর রহমান বিশ্বাস সৈয়দপুর গ্রামে একটি চাউল কল (চাতাল) স্থাপন করেন। তিনি মারা যাওয়ার পরে বড় ছেলে হুমায়ুন বিশ্বাস ও মেঝ ছেলে হুসাইন বিশ্বাস ওই চাউল কল পরিচালনা করে।
শনিবার সকালে হাউজে ধান সিদ্ধ করতে পাম্প দিয়ে পানি উঠাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটে পড়ে হুসাইন। পরে স্থানীয় লোকজন দেখে তাকে উদ্ধার করে হাসপাতলে নিলে জরুরী বিভাগের চিকৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মো. মোহন ওরফে পাঁচু মোল্যা জানান, গত দু’দিন আগে আমার ছেলে জুবায়ের মোল্যা ওই পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় মেহেন্দি গাছে হাত লাগলে বিদ্যুতস্পর্শে ঝাঁকুনি দিয়ে ফেলে দেয়। মালিক পক্ষদের বলেও কোন কাজ হয়নি। তবে আজ ওই স্থান থেকে বিদ্যুতায়িত হয়ে মালিক পক্ষ মারা গেল!।
চাউল কলের শ্রমিক মো. মুনতাজ বলেন, সকালে মিলের হাউজে ধান ঢেলে আমি খেতে যাই। এসে দেখি মাটিতে হুসাইন ভাই পড়ে আছে। তাকে ধরে উঠাতে গেলে আমিও বিদ্যুতায়িত হতে যায়। পরে মেইন লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বোয়ালমারী জোনাল অফিস ও পাম্পের সামনে থেকে শেষ নিশ্বাস ত্যাগ করে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সাবরিনা হক বলেন, রোগীর পরিবার জানিয়েছে বিদ্যুতায়িত হয়ে ছিল। তবে হাসপাতালে আনার আগেই রোগী মারা গিয়েছে।
পরিবারের সাথে কথা বলে জানা গেছে নিহত হুসাইন বিশ্বাসের এক ছেলে- এক মেয়ে ও স্ত্রী রয়েছে। শনিবার বিকেল ৪টায় ছোলনা গোরস্থান মাদ্রাসায় জানাযা শেষে দাফন সম্পন্ন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক ডিজ- অনারের...
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্ চৌধুরীর উঠান...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে...
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা কৃষক
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা...