
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সনাতন ধর্মাবলম্বী শান্ত সরকার নামে এক হিন্দু সম্প্রদায়ের যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওই নব মুসলিম যুবক আবদুল্লাহ আল সুফিয়ান উপজেলার ১০ নং যোগানিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম কাপাশিয়া জালোপাড়া গ্রামের শ্রী নিরঞ্জন চন্দ্র সরকারের ছেলে।
২০ বছর বয়সী যুবক শান্ত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নোটারী পাবলিক কার্যালয়ে গিয়ে এফিডেভিট করার মাধ্যেমে স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম রাখা হয় আবদুল্লাহ আল সুফিয়ান। এর আগে তিনি স্থানীয় একজন ইমামের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
নব মুসলিম আবদুল্লাহ আল সুফিয়ান জানান, ইসলামের কৃষ্টি কালচার দেখে আমি মুগ্ধ হয়েছি। আমার এক বন্ধু আমাকে কিছু বই দিয়েছিল সেগুলো আমি পড়েছি। তাছাড়া আগে থেকেই আমি ইসলাম ধর্ম গ্রহন করতে ইচ্ছুক ছিলাম।
আমি ইসলামকে সত্য জেনে ও বুঝে গ্রহন করেছি। ইসলামকে গ্রহণ করতে কেউই আমাকে জোর জবরদস্তি করে নাই। আমাকে কেউ টাকা পয়সার প্রলোভন দেখায়নি। নিজের পরিবারের লোকজনের কাছেও আমি বাঁধাপ্রাপ্ত হইনি। তিনি আরো বলেন, ইসলাম মানে শান্তির ধর্ম।
এ সম্পর্কে বিভিন্ন ইসলামী বই পড়ে জ্ঞান আহরন করেছি। একই সাথে তিনি কয়েকজন ইসলামী বক্তার ওয়াজ শুনে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন। কেউ তাকে ইসলাম ধর্ম গ্রহন করতে প্ররোচিত করেননি।
তাই তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন আমি যেন সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করতে পারি এজন্য সকলের কাছে দোয়া চাই।
এদিকে, ইসলাম ধর্ম গ্রহণ করায় নব মুসলিম আবদুল্লাহ আল সুফিয়ানকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই তার প্রশংসা ও দোয়া করছেন। এই যুবকের পুর্নবাসনের জন্য নালিতাবাড়ী উপজেলাসহ দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন অনেকেই।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...