
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের একটি মৎস্য ফিশারিতে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে ৫০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম নদীর পাড় গ্রামের সিপাহি বাড়ীর মৃত মফিজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলামের বিসমিল্লাহ নামক ফিশারিতে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরে থাকা প্রায় ৫০ টন পাংগাস মাছ মরে ভেসে গেছে। যার আনুমানিক মূল্য ৫০ থেকে ৬০ লক্ষ টাকা।
জানা যায়,রফিকুল ইসলাম প্রায় চার একর জায়গার ওপর খনন করে কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছেন। এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া,সহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছিলেন। এতে তার প্রায় কয়েক লক্ষ টাকা তার খরচ করতে হয়েছে। তাদের ধারণা তিন চার মাসের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠত।
ফিশারির নাইট গার্ড সামিউল বলেন, আমি লাইট মেরে দেখতে পারি ছয় সাত জন লোক পুকুরটি অবস্থান করছিল। দূর থেকে দুষ্কৃতিকারীরা আমাকে মেরে ফেলার হুমকি দেন। পরে আমি দৌড়ে পালিয়ে ফিশারী মালিককে বিষয়টি অবগত করি। স্থানীয় জসীমউদ্দীন বলেন, সন্ত্রাসীরা ধারালো অস্ত্রের ভয় ভীতি দেখিয়ে পুকুরে বিষ প্রয়োগ করে।
একই এলাকার আবু বক্কর ও আরিফ মিয়া বলেন, সন্ত্রাসীরা পূর্বেও এই ফিশারিতে বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষতি করে।বর্তমানে ৭০/৮০ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে। এই লোকটি এখন ধ্বংস হওয়ার পথে।
ফিশারির মালিক রফিকুল ইসলাম জানান, সকালে পুকুরের পাড়ে বিষের বোতল ও বিষাক্ত ট্যাবলেট পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। তিনি আরো বলেন, সন্ত্রাসীদের সাথে তাদের পারিবারিক ঝগড়া ও মামলা ছিল। কোর্ট থেকে জামিন পেয়ে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়।
রফিকুল ইসলামের ছেলে নাঈম মিয়া বলেন, একদল মুখচেনা সন্ত্রাসীরা গতকাল রাত সাড়ে তিনটার দিকে আমাকে জিম্মি করে মুখ চেনা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে মৎস্য ফিশারিতে বিষ প্রয়োগ করে।
এর আগেও তারা আমাদের ফিশারিতে বিষ প্রয়োগ করে লক্ষ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে। এ ব্যাপারে ফিশারির মালিক রফিকুল ইসলাম ত্রিশাল থানায় একটি অভিযোগ দাখিল করার জন্য প্রস্তুতি নিচ্ছি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...